পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা
আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উত্সব দুর্গাপূজা। এ উত্সবকে কেন্দ্র করে পাংশায় প্রস্তুত করা হচ্ছে ৯৮টি প্রতিমা। আর তাই প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার মৃিশল্পীরা।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির তথ্যমতে, পাংশায় ৯৮টি মণ্ডবে পূজা উদ্যাপন হবে। এবার পদবী দুর্গার আগমন ঘটবে পঘাটকে করে এবং গমন করবেন দোলায়। উপজেলায় ঘুরে প্রতিমা শিল্পীদের ব্যস্ততার চিত্র দেখা গেছে। পাংশা কেন্দ্রীয় দুর্গা মন্দির ও ভাই ভাই সংঘ পূজা মন্দিরে প্রতিমা তৈরি করছেন রমেশ চন্দ্র পাল। তিনি বলেন, এ বছর পাঁচটি প্রতিমা তৈরির কাজ পেয়েছি। একটি প্রতিমা তৈরির জন্য পারিশ্রমিক হিসেবে ৩০ থেকে ৫০ হাজার টাকা নেন। একটি দুর্গা প্রতিমা তৈরি করতে কমপক্ষে ১৫ দিন সময় লাগে।
