আমি একজন তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী। ২০১৬ সালে অবসরে যাই। এ পর্যন্ত ইএফটি পদ্ধতিতে পেনশন পেয়ে এলেও হঠাত্ মাঝে মাঝে পেনশন বন্ধ করে দেওয়া হয়। আগে এজি অফিসে গিয়ে পেনশনের জন্য বসে থেকে অনেক সময় নষ্ট হতো। তাদেরকে কিছু না দিলে ফাইলটি নড়ত না। এ কারণে সরকার ইএফটির মতো পদ্ধতিতে পেনশন সহজীকরণ করলেও এখনো এভাবে হঠাত্ কোনো কারণ ছাড়াই পেনশন বন্ধ করে দেওয়া হচ্ছে। অবসরজীবনে চিকিত্সা ব্যয় ও ডাক্তার দেখানোর যেখানে প্রয়োজন বেশি, সেক্ষেত্রে পেনশন বন্ধ করে হয়রানির কী কারণ থাকতে পারে! এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
খোকন, ঢাকা
