আমাদের অনেক মানুষের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়, কথা হয়। এদের মধ্যে রিকশাওয়ালা যেমন আছে, তেমনি আছে বিত্তবান সমাজের মানুষ। আমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে—আমরা সবসময় সমাজের উচ্চবিত্ত, টাকাওয়ালা ও সচ্ছল মানুষকে মূল্যায়ন করি, সম্মান দিয়ে কথা বলি। দরিদ্র এবং অসহায় মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করি এবং অনক সময় তুই-তোকারি করে কথা বলে থাকি। আমাদের প্রাত্যহিক জীবনে অনেক মানুষের সাহায্যের প্রয়োজন হয়। এদের মধ্যে দিনমজুর যেমন আছে তেমনি আছে গৃহকর্মী। এই মানুষগুলো আমাদের বিভিন্নভাবে সেবা দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। অথচ আমরা এই মানুষগুলোর সঙ্গে খারাপ আচরণ করি, যা একেবারেই ঠিক নয়। সমাজে শ্রেণিবৈষম্য আছে, আছে ধনী-গরিবের পার্থক্য। তাই বলে একজন মানুষেক অমর্যাদা দেওয়া, অবমূল্যায়ন করা আরেকজন মানুষের উচিত নয়। প্রতিটি মানুষের উচিত মানুষকে মানুষ হিসাবে দেখা এবং মানুষ হিসাবে মূল্যায়ন করা। তবেই মানুষ হিসাবে আমাদের আত্মমর্যাদা বাড়ে। হোক না নিম্ন আয়ের মানুষ কিংবা ভিক্ষুক। আসুন আমরা সবাই সবাইকে সম্মান দিয়ে কথা বলি।
কামরুজ্জামান, সহকারী অধাপক, ভূগোল বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, ভাওয়ালগড়, গাজীপুর
