রূপগঞ্জে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৪১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা, দাউদপুর ও রূপগঞ্জ ইউনিয়নে করোনাকালে কর্মহীন ছয় সহস্রাধিক দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের পক্ষে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া। বক্তব্য রাখেন কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম রফিক, দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা ও ইন্সপায়ার গ্রুপের এমডি আলহাজ তারিকুল ইসলাম মোগল, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হাফিজুর সজিব, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, কাউন্সিলর মাঈনউদ্দিন প্রমুখ।