হাওর অঞ্চল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার আন্তরিক

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৫

জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান বলেছেন, হাওর অঞ্চল ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্তরিক। তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রতিটি উন্নয়ন প্রকল্প স্বচ্ছভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে।

তিনি শনিবার বিকালে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল মনাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব। পরে সংবর্ধিত অথিতি পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নানকে নৌকা উপহার দেন পৌরসভার মেয়র আব্দুল মনাফ।