আজ থেকে শেখ হাসিনা গ্র্যান্ডমাস্টার দাবা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২২:০০

স্পোর্টস রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। আগামীকাল সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে আনুষ্ঠানিক উদ্বোধন তবে আজ বিকাল ৩টায় বিজয়নগরে হোটেল ৭১ এ খেলা শুরু হবে। ৯ দিনের এই টুর্নামেন্টে ১০ দেশের ১২ জন গ্র্যান্ডমাস্টার, ১৬ জন আন্তর্জাতিক মাস্টার, তিন জন নারী আন্তর্জাতিক মাস্টার অংশগ্রহণ করবেন। ২৫ দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সবাইকে নেওয়া হয়নি। যেসব দাবাড়ু দুই ডোজ ভ্যাকসিন গ্রহ করেছেন শুধু তারা এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন। বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।