লালমনিরহাট শহরের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ ফয়েজ বখস্্ ভূইয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষ্যে মরহুমের লালমনিরহাট শহরের সাহেবপাড়াস্থ নিজ বাসভবন জাহানারা মঞ্জিলে কোরআন খতম, বাদ যোহর স্টোরপাড়া ও স্টেশন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমখানায় খাবার বিতরণ করা হবে। মরহুমের নিকট আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও মিলাদ মাহফিলে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
