‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল-২০২১’ জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হওয়ায় ঢাকা শিশু হাসপাতাল ও বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের সব চিকিত্সক, কর্মকর্তা, সেবিকা ও কর্মচারীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর বিলটি সংসদে পাশ হয়। ঢাকা শিশু হাসপাতাল ও বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটকে আইনি কাঠামোর মধ্যে আনার এই মহত্ উদ্যোগ বাস্তবায়নকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদসহ প্রতিষ্ঠানটির সব চিকিত্সক, কর্মকর্তা, সেবিকা ও কর্মচারীগণ।
ঢাকা শিশু হাসপাতাল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে থাকলেও পূর্ণাঙ্গ কোনো আইনি কাঠামো না থাকায় তত্কালীন পরিচালক অধ্যাপক ডা. মনজুর হোসেন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
