ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুরে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় ইজিবাইক চালক হাফিজুর রহমানকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে মোটরসাইকেল চালক ও তার লোকজন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত ইজিবাইক চালক একই উপজেলার চাঁপাতলা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।
