মো. মোফাজ্জল হোসেন, অধ্যক্ষ
দইখাওয়া আদর্শ কলেজ
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করছি।
মানব দেহ
১. মানব দেহের বৃহত্তম পেশি? উ: গ্লুটিয়াস
২. মানব দেহের দীর্ঘতম পেশি? উ:সারটোরিয়াস
৩. মানব দেহের ক্ষুদ্রতম পেশি? উ:সিলিয়ারি বা স্টেপিডিয়াস
৪. মানবদেহের দীর্ঘতম অস্থি? উ:ফিমার
৫. মানবদেহের ক্ষুদ্রতম অস্থি? উ:স্টেপিস
৬. মানব দেহের সর্বাপেক্ষা শক্তিশালী অস্থি?
উ:ফিমার এবং টেমপোরাল বোন
৭. মানবদেহের সর্বাপেক্ষা কঠিনতম অস্থি?
উ:ম্যান্ডিবল (নিচের চোয়ালে থাকে)
৮. মানবদেহের সর্বাপেক্ষা হালকা অস্থি?
উ:ন্যাসো-টার বিন্যালস
৯. মানব দেহের দীর্ঘতম শিরা? উ:নিম্ন মহাশিরা
১০. মানবদেহের দীর্ঘতম ধমনী? উ:অ্যাবডোমিনাল অ্যাওর্টা
১১. মানবদেহের দীর্ঘতম স্নায়ু? উ:সায়াটিক স্নায়ু
১২. মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি?
উ:থাইরয়েড
১৩.মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি?
উ:পিনিয়াল বডি
১৪:মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি?
উ:যকৃত্
১৫, মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি?
উ:প্লিহা
১৬. মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থি?
উ:প্যারোটিডগ্রন্থি
১৭. মানবদেহের সর্বাধিক পাতলা ত্বক? উ:কনজাংটিভ
১৮, মানুষের দেহ তিন ধরনের কোষ নিয়ে গঠিত এগুলো হলো-
ক. Labile cell: এরা প্রতিনিয়ত জন্মাতে থাকে।
খ. Stable cell: এরা প্রতিনিয়ত জন্মায় না। তবে কোন স্টিমুলাসের কারণে জন্মাতে পারে।
গ.Permanent cell: এরা একেবারেই জন্মায় না। বরং বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে।
