দেলোয়ার হোসেন
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন (৭৯) গত শনিবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন মেয়ে, দুই ছেলে রেখে যান। সমিতির পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
সৈয়দ আবু জাফর
g মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
উপজেলার মাকড়াইল গ্রাম নিবাসী, ঢাকা ক্লাবের সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এবং মধুখালী উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সৈয়দ আবু জাফর ওরফে মসরু মিয়া (৮৪) শনিবার রাতে ঢাকার বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র সৈয়দ সাদাফ জাফর অনিক ও নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আ ক ম মহিউদ্দিন
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের বড় ভাই ও কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আ ক ম আবদুল আজিজ সিয়ানুকের বাবা সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার আ ক ম মহিউদ্দিন (৮২) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
