গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের জিয়ার মোড় থেকে ডাংগীর বাজার মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক খানাখন্দে বেহাল। ডব্লিউবিএম হওয়ার পর দেড় বছর পার হলেও কার্পেটিং না হওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বেতগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপ্টন বলেন, দেড় বছরের অধিক সময় ধরে এ সড়ক এমন অবস্থায় পড়ে আছে। স্থানীয় সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি এ সড়কের কাজের উদ্বোধন করেন। এলজিইডির উপজেলা প্রকৌশলী মজিদুল হক বলেন, বরাদ্দ না থাকার কারণে কাজটি শেষ করা সম্ভব হচ্ছে না।
