স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে এবার আউশ ধানের ভালো ফলন হয়েছে। সেই সঙ্গে বাজারে দাম ভালো থাকায় খুশি কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ২৫ হাজার ২৬৩ হেক্টর জমিতে আউশ ধানের চাষাবাদ হয়েছে। কৃষক আরিফুল জানান, সঠিক সময়ে বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভালো হয়েছে। বাজারে মোটা জাতের নতুন আউশ ধান প্রতিমণ ১০০০-১০৫০ টাকা এবং চিকন ধান ১১০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) তৌফিকুর রহমান বলেন, জমিতে যখন বৃষ্টি প্রয়োজন, ঠিক তখনই বৃষ্টি হয়েছে। ফলে আউশের ফলন ভালো হয়েছে।
