মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
পানি কমতে শুরু করলেও মির্জাপুরে বন্যাকবলিত এলাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ১৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ছয়টি বিদ্যালয়ের ভেতরে এবং ৮৭ বিদ্যালয়ের মাঠসহ আংশিক বন্যাকবলিত হয়েছিল। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৫-২০ শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। উপজেলা প্রকৌশলী মো. আরিফুর জানান, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার ও ব্রিজ-কালভার্টের তালিকা হচ্ছে। ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজখবর নেওয়া হচ্ছে।
