জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় নারীকে ধর্ষণের অভিযোগ সংক্রান্ত মামলায় এক ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ও আরেক ভাইকে খালাস দিয়েছে আদালত। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জয়পুরহাটের বিচারক রুস্তম আলী আসামির অনুপস্থতিতে এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৬ মার্চ বিকালে কালাই উপজেলার কলেজ পাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে হাবিল উদ্দিন ও পলাশ দুজনে মিলে ঐ নারীকে তাদের নিজ বাড়িতে নিয়ে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার নারীর বোন বাদী হয়ে কালাই থানায় দুই জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে রবিবার আসামি হাবিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তার ভাই পলাশকে খালাশ দিয়েছে জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জয়পুরহাট আদালত।
