মহেশপুরে ইজিবাইক চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৯

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে ইজিবাইক চালক হাফিজুর রহমানকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার হয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে কেশবপুর গ্রামের আকবর আলীর ছেলে হত্যার সঙ্গে জড়িত এজাহার নামীয় আসামি আবু বক্করকে গ্রেফতার করে পুলিশ। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে ইজিবাইক চালক হাফিজুর রহমান হত্যায় জড়িত এজাহার নামীয় আসামি আবু বক্করকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যার আলামত হাতুড়ি ও লোহার রড উদ্ধার করা হয়।