বরিশালে মাছের পোনা অবমুক্ত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৯

বরিশাল অফিস

বরিশালে রবিবার সকালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জেলা প্রশাসন ও মত্স্য দপ্তর বরিশাল সদর উপজেলার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টরেট জামে মসজিদসংলগ্ন কালেক্টরেট পুকুরসহ বেশ কয়েকটি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন জেলা মত্স্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, আরডিসি নুসরাত জাহান প্রমুখ। দুপুরে বরিশালের বাবুগঞ্জের দুর্গাসাগর দিঘিতে জেলা প্রশাসকের পক্ষে ২০০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম।