মুন্সীগঞ্জ প্রতিনিধি
পদ্মা নদীতে নাব্যসংকটের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরিয়তপুরের মাঝিরকান্দি নতুন নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়নি। এতে দুর্ভোগ পোহাচ্ছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। প্রচণ্ড সে াতে পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় গত ১৮ আগস্ট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌ-রুট বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। পরে বাংলাবাজার ঘাটের পরিবর্তে শরিয়তপুরের মাঝিরকান্দি ঘাট স্থাপন করে শিমুলিয়া- মাঝিরকান্দি রুট সচল করার উদ্যোগ নিলেও নাব্যসংকটে এ রুট সচল করা সম্ভব হয়নি। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে। অনেকে প্রচণ্ড সে াতের মধ্যে ঝুঁকি নিয়ে লঞ্চ ও ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছে।
