‘ব্রুজন কাজ করার জন্য উদ্গ্রীব। আমরাও একই গতিতে রয়েছি। কাজ করতে উদগ্রীব।’ বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন তারা ব্রুজনের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। তারা নতুন মৌসুমের চুক্তি করবেন।
স্পোর্টস রিপোর্টার
সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে আচমকা কোচ জেমিকে বাদ দিয়ে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছিল বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজম্যান্ট কমিটি। বসুন্ধরা কিংস বলছে আলোচনা চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বিকালে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এবং পুনরায় ম্যানেজার নিয়োগ পাওয়া সত্যজিত দাস রূপু আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন অস্কার ব্রুজন জাতীয় দলে কাজ করছেন। সোহাগ বলেন, ‘ব্রুজন কাজ করার জন্য উদগ্রীব। আমরাও একই গতিতে রয়েছি। কাজ করতে উদগ্রীব।’ বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন তারা ব্রুজনের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। তারা নতুন মৌসুমের চুক্তি করবেন। ইমরুল হাসান বলেন, ‘নতুন মৌসুমের জন্য চুক্তি করার আগে ব্রুজনকে বিশ্রাম দেওয়া দরকার। তা না হলে আমি তার কাছ থেকে সেরা পারফরম্যান্সটা পাব না। অনেক দিন ধরে টানা কাজ করছেন কোচ।’ তবে শেষ কথা হচ্ছে বাফুফে আগামীকাল সব কিছু চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চায়।
বাফুফে জানিয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপ, এএফসি অনূর্ধ্ব—২৩ এবং শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টের জন্য ব্রুজনকে দায়িত্ব দেওয়া হবে। এমনও শোনা গিয়েছিল পরবর্তী সময়ে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হতে পারে। ইমরুল হাসান জানিয়েছেন তিনি ব্রুজনের সঙ্গে কথা বলেছেন। এক দুইটা টুর্নামেন্টের জন্য ছাড়তে রাজি বসুন্ধরা। যদি এমনটাই হয় তাহলে এটা পরিষ্কার ব্রুজন খণ্ডকালীন কোচের দায়িত্ব পালন করবেন। বাফুফের সাধারণ সম্পাদক এবং ম্যানেজার রূপুর কথায় পরিষ্কার ব্রুজন জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন।
তারা জানিয়েছেন ব্রুজন কিছু শর্ত দিয়েছে। সেগুলোর মধ্যে বেশি কিছু বিষয় রয়েছে। ৩৪ জনের যে দলটার তালিকা সাফে পাঠানো হয়েছে সেখানে পরিবর্তন হতে পারে। রূপু বলেন, ‘উনি (ব্রুজন) নতুন দল দিতে পারেন। নতুন আম আসতে পারে। আমরা উনার টিমের অপেক্ষায় আছি। উনার হাত থেকে দলের নাম আসতে হবে।’
কোচিং স্টাফে পরিবর্তন আসতে পারে। জেমি তার পছন্দের কোচিং স্টাফ এনে ছিলেন লন্ডন থেকে। বিভিন্ন দেশ থেকে। এখন ব্রুজন তাদেরকে রাখবেন কি না, সেটাও প্রশ্ন উঠেছে। বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন একটা-দুইটা চেঞ্জ আসতে পারে।
