বৈরী আবহাওয়ার কারণে খেলা হয়নি। বৃষ্টির দাপটে চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দল ও এইচপির মধ্যকার প্রথম চার দিনের ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল ম্যাচের চতুর্থ দিনেও বৃষ্টির কারণে কোনো খেলা হয়নি। তৃতীয় দিনেও ৫ দশমিক ৪ ওভার পর বৃষ্টিতে দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল।
আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হবে দুই দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ। ম্যাচটিতে ‘এ’ দলের হয়ে খেলতে পারেন মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ। পরে আগামী ৩০ সেপ্টেম্বর, ২, ৪ অক্টোবর তিনটি ওয়ানডে খেলবে ‘এ’ দল-এইচপি।
