ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাই উপজেলার যুব সংগঠন চৌহাট কিংস-১১ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে খাগুটিয়া ছাত্র-ছাত্রী উন্নয়ন সংস্থা। বিভিন্ন উপজেলার ৮টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। গত শনিবার বিকালে উপজেলার দক্ষিণ চৌহাট কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। যেখানে রাকিব একাদশকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খাগুটিয়া ছাত্র-ছাত্রী উন্নয়ন সংস্থা।
