রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ মাঠ জুড়ে লাগানো হয়েছে আগাম জাতের শিম। লতায় লতায় ফুটেছে ফুল; ধরেছে শিম। এসব শিম ইতিমধ্যে বাজারেও বিক্রি হচ্ছে। তবে দাম একটু বেশি। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে। কৃষকরা এই শিম ৭০-৮০ টাকা কেজি বিক্রি করছেন। গোদাগাড়ী উপজেলার চব্বিশনগর গ্রাম থেকে তোলা ছবি —আজাহার উদ্দিন