বাগেরহাটের মোল্লাহাটে মনির শেখ (২৬) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার সকালে শাসন উত্তরপাড়া একটি ধানখেত থেকে ঐ যুবকের মৃতদেহ পুলিশ উদ্ধার করে। শনিবার রাতের যে কোনো সময় ঐ যুববকে গলা কেটে হত্যা করা হয়। নিহত মনির শেখ শাসন দক্ষিণপাড়া গ্রামের মৃত মজির শেখের ছেলে। বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ধানখেত থেকে মনির শেখের গলা কাটা মৃতদেহ উদ্ধার করে। হত্যাকারীদের গ্রেফতার ও হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
যুবকের মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হলো পুলিশ নিশ্চিত নয়।
