পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:১৬

রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে জানা গেছে। গত শুক্রবার ভোট গ্রহণ শুরু হয় এবং গতকাল রবিবার ছিল ভোটগ্রহনের শেষ দিন। অভিযোগ উঠেছে নির্বাচনে পুতিনের বেশিরভাগ সমালোচককেই অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। পুতিনের প্রধান বিরোধী হিসেবে পরিচিত বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। তিনি কারাগারে আছেন। তার সমর্থকরাও নির্বাচনে লড়তে পারেননি। নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া ছাড়াও প্রায় একডজন দল অংশ নিলেও সেগুলোকে প্রতীকী বলে মনে করা হচ্ছে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া ৪৫০ আসনে তার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখবে বলে মনে করা হচ্ছে। এটি হলে পুতিন বিনা বাধায় আইনগত পরিবর্তন আনার সুযোগ পাবেন। —সিএনবিসি