কচুয়ায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৪

কচুয়া (্চাঁদপুর) সংবাদদাতা

শনিবার রাতে কচুয়া থানা পুলিশ মাদকের বিরুদ্ধে ব্লক রেইড পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। কচুয়া থানার ওসি আতাউর রহমান ভুঁইয়া ও ওসি (তদন্ত) শাহজাহান কামালের নেতৃত্বে সদর ইউনিয়নের আকানিয়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ফারুকের বাড়িতে ব্লক রেইড পরিচালিত হয়। এ সময় টের পেয়ে মাদক ব্যবসায়ী ফারুক পালিয়ে যায়। তার স্ত্রী মায়াজানকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে ও ফারুকের আস্তানা গুঁড়িয়ে দেয় পুলিশ। একই রাতে অভিযান পরিচালিত হয় করইশ মধ্যপাড়ার মাদক ব্যবসায়ী মহসিনের বাড়িতে। সেও অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়। পুলিশ তার আস্তানাও গুঁড়িয়ে দিয়েছে।