স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের একটি আগ্নেয়গিরি থেকে নেমে আসা লাভার কারণে লা পালমা দ্বীপের গ্রামগুলোর প্রায় ৫ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ১৫ মিটার উঁচু লাভার প্রবাহ ইতোমধ্যেই এল পাসো গ্রামের ২০টি বাড়ি ও কয়েকটি সড়কের অংশ গ্রাস করে নিয়েছে। এখন লাভার প্রবাহ প্রতিবেশী লোস লানোস দে আরিদানে গ্রামের দিকে অগ্রসর হচ্ছে এবং সেখানে কয়েকশ বাড়ি ঝুঁকির মুখে আছে। ছবিতে কুমব্রে ভিয়েখা জাতীয় উদ্যানের কাছে একটি বাড়ি ও এর আশপাশে আগুন জ্বলতে দেখা যায় —রয়টার্স