স্পোর্টস রিপোর্টার
স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে। সেখানে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ছিলেন।
স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিকো ডি অসিস বেনিটোজ সালাজ বাংলাদেশের সঙ্গে ক্রীড়া সম্পর্ক তৈরি করতে দুই দেশের খেলাধুলা নিয়ে আলোচনা করেন। বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন, স্পেন বাংলাদেশে ফুটবল স্টেডিয়াম নির্মাণ করে দিতে চায়। জি টু জি পদ্ধতিতে স্পেন বাংলাদেশকে ফুটবল স্টেডিয়াম উপহার দিতে চায়। জেলায় মিনি স্টেডিয়ামের জন্য টার্ফ দেবে তবে সোহাগ জানিয়েছেন দেড়শ টার্ফ কিনতে হবে।
গতকাল দুপুরে সচিবালয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের দপ্তরে স্পেনের রাষ্ট্রদূত বনিটোজ সালাজের সঙ্গে সৌজন্যে সাক্ষাত্কালে বাংলাদেশের ফুটবল অবকাঠামোগত সুবিধাসহ প্রশিক্ষণ খাতেও সহযোগিতা করবে স্পেন। দুই দেশের খেলায়াড়, কোচ, কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি হবে। এসময় ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন উপস্থিত ছিলেন।
