নিজ ক্লাবেই ছেলেকে অভিষেক করালেন বেকহাম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:১৯

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামির একাংশের মালিক সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম। নিজের ক্লাবেরই তৃতীয় সারির দল ফোর্ট লডারডেলের হয়ে গতকাল পেশাদার ফুটবলে অভিষেক করালেন ছেলে রোমিও বেকহামের।  টর্মেন্টার বিপক্ষে রাইট উইংয়ে  খেলা ১৯ বছর বয়সি রোমিও অবশ্য গোল করতে পারেননি। বলে পা দিয়েছেন ১৯ বার, কিন্তু গোলমুখে শট নিতে পারেননি একবারও। ২-২ গোলে ড্র হওয়া এই ম্যাচে রোমিও মাঠে ছিলেন ৭৯ মিনিট পর্যন্ত।

অভিষেক নিয়ে রোমিও ইনস্টাগ্রামে লেখেন, ‘পেশাদার ফুটবলে লডারডেলের হয়ে অভিষিক্ত হতে পেরে নিজেকে  ভাগ্যবান মনে হচ্ছে। আমার পুরো মনোযোগ এখন পরের খেলায়।’ ঐ পোস্টেরই কমেন্টে বাবা বেকহাম লেখেন, ‘তোমাকে নিয়ে গর্বিত।’