কমিশনে ছয় খেলোয়াড় নিয়েছে মোহামেডান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

হকির দলবদল

স্পোর্টস রিপোর্টার

হকির দলবদলে প্রথম দিনেই আবাহনী ঘর গুছিয়ে ফেললেও মোহামেডান এখনো নীরব রয়েছে। ফেডারেশনে গিয়ে সাড়ম্বরে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন করায়নি। তবে ছয় খেলোয়াড়কে কমিশনে দলবদল করিয়েছে। তারা হলেন জাতীয় দলের গোলকিপার অসীম গোপ, প্রিন্স লাল, আশরাফুল ইসলাম, শাওন, সারোয়ার ও কৌশিক।

মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান মঞ্জুর আলম জানিয়েছেন, তারা আগামীকাল দলের বাকি খেলোয়াড়দের নিয়ে ফেডারেশনে গিয়ে নাম রেজিস্ট্রেশন করাবেন। প্রস্তুতি নিচ্ছেন মোহামেডানের হকি কোচ সাবেক খেলোয়াড় মওদুদ উর রহমান শুভ। তার সহকারী থাকবেন শহিদুল্লাহ টিটু। দলবদল শেষ হবে ২৩ সেপ্টেম্বর।