ওয়ান ব্যাংক লিমিটেড সম্প্রতি এসএমই ফাউন্ডেশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম চুক্তিপত্রে স্বাক্ষর করেন
০০০
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোডে পারটেক্স ফার্নিচারের নতুন শোরুম সম্প্রতি উদ্বোধন করেন পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারটেক্স ফার্নিচারের হেড অব বিজনেস শাহ্ আলম মুন্সী, পারটেক্স স্টার গ্রুপ সিএফও (কমপেক্স-১) মোস্তফা কামাল আহমেদ, হেড অব সেলস তাজুল ইসলাম, পারটেক্স স্টার গ্রুপের (কমপেক্স-১) হেড অব মার্কেটিং ফজলে রাব্বি এবং চ্যানেল পার্টনার মো. জিয়াউল ইসলাম
০০০
বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সেবা সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেট বিভাগের মহাব্যবস্থাপক ফোরকান হোসেন ও রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ চুক্তিতে স্বাক্ষর করেন
