চন্দনাইশে পাঁচ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৩২

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে পাঁচ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো—পূর্ব কানাইমাদারী এলাকার ফারুকুল ইসলাম, আবু হানিফ, দোহাজারী জামিজুরী এলাকার হারাধন ধর, কাঞ্চন দাশ ও কাঞ্চনাবাদ এলাকার জাহেদুর রহমান। পরে তাদের কোটহাজতে পাঠানো হয়েছে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।