শাহরাস্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৩২

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রয়াত উপজেলা চেয়ারম্যান ফরিদ উল্লাহ চৌধুরীর স্ত্রী নাসরিন জাহান চৌধুরী সেফালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাস্টার হেলাল উদ্দিন রবিবার তার মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় একমাত্র প্রার্থী নাসরিন জাহান সেফালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। গত ২৬ মার্চ শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরীর মৃত্যুতে এ উপজেলায় চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।