কাউখালীতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৩

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিক্রয়ের প্রস্তাব করায় হুমাউন ফার্মেসিকে ৮ হাজার টাকা, কম পরিমাপে পেট্রোল সরবরাহ করায় এইচএম করপোরেশনকে ২ হাজার ৫০০ টাকা, খান ট্রেডার্সকে ২ হাজার ৫০০ টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে আল কায়েদ মিনি চাইনিজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং আল-মদিনা হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।