পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নজরকাড়া শারদ সংগ্রহ নিয়ে হাজির রঙ বাংলাদেশ। আর ক’দিন পরেই বাঙালি মেতে উঠবে শারদীয় উত্সবে। প্রতিকূল এই সময়ে পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চায় রঙ বাংলাদেশ শারদ উত্সবের আয়োজনের মাধ্যমে। বাঙালিকে নানান পার্বণ আর উত্সবে প্রতিনিয়ত ফ্যাশনেবল করে তুলছে এই প্রতিষ্ঠানটি। প্রতিবারের মতো এবারও রঙ বাংলাদেশ’র শারদ সংগ্রহ কিছুটা হলেও ভিন্ন। দারুণ সমৃদ্ধ এই সংগ্রহ কেবল বড়দের নয়, ছোটদেরও। রঙ বাংলাদেশ সবসময়েই কোনো না কোনো থিমেই সংগ্রহ সাজিয়ে থাকে। এবারও সেই ধারা অব্যাহত রেখেছে। শারদীয় আয়োজনকে সাজাতে থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে মন্দির ও প্রতীক, দেবীর অলংকার, শতরঞ্জি। এবারের শারদ সংগ্রহ তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। ব্যবহার করা হয়েছে কটন, হাফ সিল্ক, সেমি পিউর, লিলেন। মূল রঙ হিসাবে রয়েছে লাল, নীল, পিচ, কমলা, হলুদ, ব্রাউন, লাইট অলিভ ও গেরুয়া। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, প্যাচওয়ার্ক, কারচুপি ইত্যাদি। শারদ সংগ্রহে রয়েছে শাড়ি, থ্রি-পিস, কামিজ, স্কার্ট টপস, ফ্রক, বেবি শাড়ি, রেডি ব্লাউজ, ওড়না, আনস্ট্রিচ ড্রেস, পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট, ধূতি, উত্তরীয় ইত্যাদি। বিশেষ ম্যাচিং পোশাক রয়েছে পরিবার ও যুগলদের জন্যে। আরো রয়েছে জুয়েলারি, মেয়েদের ব্যাগসহ নানা ধরনের গৃহস্থালী ও উপহার সামগ্রী। সংগ্রহ করা যাবে রঙ বাংলাদেশ’র যে কোনো আউটলেট থেকে।
