মাধবদীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৯

নরসিংদীর মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। নিহত দুজন হলেন, রক্সি (২৫) এবং রাব্বি হোসেন (২৪)।

নিরাপদ সড়ক চাই নিসচা নরসিংদী জেলা শাখার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শান্ত বণিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ‘রবিবার বিকেল সাড়ে ৪টায় নরসিংদীর ড্রিম হলিডে পার্ক সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে আসা কাভার্ডভ্যান ও বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেলে থাকা দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত রক্সি মাধবদী টাটাপাড়া এলাকার মাহফুজুর রহমানের ছেলে এবং রাব্বি মাধবদী থানা মেহেরপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা পৌলানপুর এলাকার দেলোয়ার হোসেন দেলুর ছেলে।

আরও পড়ুনঃ মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন এক্সরে মেশিন একযুগ ধরে প্যাকেটবন্দি

মাধবদী থানা পুলিশ কভার্ডভ্যান ও চালককে আটক করেছে। 

ইত্তেফাক/নূহু