চট্টগ্রামে দুই রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:০৫

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত এক অভিযানে নগরীর রিয়াজউদ্দিন বাজারের দুটি রেস্টুরেন্টকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানকালে রিয়াজউদ্দিন বাজারের তিনপোলের মাথার জলযোগ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও ঘোষ সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এই অভিযানে নেতৃত্ব দেন।