কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যা, দুই জনকে ছুরিকাঘাতে জখম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

রবিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে নাছির উদ্দিন (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি জেলার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের আবদুল আউয়ালের ছেলে। একই রাতে একই এলাকার পৃথক দুইটি স্থানে দুর্বৃত্তরা সেন্টু মিয়া নামে এক অটোরিকশা চালক ও জসিম উদ্দিন নামে তিশা পরিবহনের এক বাসচালককে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। আহত জসিম উদ্দিন মুরাদনগর উপজেলার নগরপাড় গ্রামের মৃত খোরশেদ ড্রাইভারের ছেলে এবং সেন্টু মিয়া গকুলনগর গ্রামের জয়দল হোসেনের ছেলে।