অর্থ পাচার মামলায় কাউন্সিলর রাজীবের জামিন হয়নি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:১৬

অর্থ পাচার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে জামিন দেয়নি হাইকোর্ট। জামিন চেয়ে তার করা আপিল খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের দ্বৈত বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।

এদিকে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ক্যা?সি?নোকা?ণ্ডের অন্যতম হোতা গেন্ডা?রিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপ?তি এনামুল হক এনু ও যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়াকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গতকাল এই আদেশ দেন। 

আদালতে আসামিদের পক্ষে মহিউদ্দিন আহমেদ ও মো. মেহেবুব হোসেন এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।