বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর আদায় নয়: হাইকোর্ট

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:১৭

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় থেকে সরকারকে আপাতত বিরত থাকতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পক্ষে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে চৌধুরী ইশরাক সিদ্দিক শুনানি করেন।

এর আগে বিগত তত্ত্বাবধায়ক সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর ধার্য করাকে অবৈধ ঘোষণা করেন। এর বিরুদ্ধে সরকারের আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ চলতি বছরের ৯ ফেব্রুয়ারি এক আদেশের মাধ্যমে সরকারের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ না করার জন্য আদেশ দিয়েছিল।