বিএসএমএমইউয়ে ১ লাখ ৯০ হাজার ১৩৪ জনের করোনা শনাক্তকরণ পরীক্ষা সম্পন্ন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:১৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১ লাখ ৯০ হাজার ১৩৪ জনের করোনা শনাক্তকরণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেখানে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত করোনা শনাক্তকরণের এসব শনাক্তকরণ পরীক্ষা হয়েছে।

বিএসএমএমইউয়ে বেতার ভবনের ফিভার ক্লিনিকে এ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ২৫৩ জন রোগী সেবা নিয়েছেন। কেবিন ব্লকের করোনা সেন্টারে এ পর্যন্ত ১৩ হাজার ২২৫ জন রোগী চিকিত্সাসেবা নিয়েছেন। এ সময় ভর্তি হয়েছেন ৬ হাজার ৭৯০ জন। ৫ হাজার ৭২৯ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বর্তমানে ৬৫ জন করোনা সেন্টারে ভর্তি আছেন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১২ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয় জন। এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালে এ পর্যন্ত ৬৪৮ জন রোগী চিকিত্সাসেবা নিয়েছেন এবং গতকাল সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ৩৪৪ জন রোগী। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৬৪ জন। ভর্তি আছেন ৪২ জন রোগী।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ডক্টরস ডরমিটরিতে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার চার জনসহ সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৯ হাজার ৩৭৫ জন। গত ৭ সেপ্টেম্বর দুই জনসহ ফাইজারের ১০ হাজার ৬৩৬ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর তিন জনসহ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৯ হাজার ৪৯১ জন এবং গত ২৯ আগস্ট পর্যন্ত মোট ৩৫ হাজার ২৭৫ জন প্রথম ডোজের মডার্নার টিকা নিয়েছেন। গত রবিবার পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্ম টিকাসহ মোট ১ লাখ ১৪ হাজার ৭৭৭ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। গত  ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৮ হাজার ৮৭৬ জন। গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফাইজারের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৮ হাজার ৩৭৯ জন। গত রবিবার পর্যন্ত মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩১ হাজার ১০৭ জন এবং ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ হাজার ৬৪৬ জন। মোট ৯২ হাজার আট জনকে দ্বিতীয়  ডোজের টিকা প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সাসেবায় নিয়োজিত চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাহস ও মনোবল বৃদ্ধির জন্য নিয়মিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।