বাংলা দ্বিতীয়পত্র
লিটন মোস্তাফিজ, শিক্ষক, বাংলা বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
বিজিবি সদরদপ্তর, পিলখানা, ঢাকা
ধ্বনিতত্ত্ব
১। ভাষার মূল উপাদান কী?
ক) অক্ষর খ) ধ্বনি
গ) বর্ণ ঘ) শব্দ
খ) ধ্বনি
২। ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে?
ক) সাউন্ড বক্সের দ্বারা
খ) ঠোঁটের সাহায্যে
গ) বাগযন্ত্রের দ্বারা
ঘ) মুখবিবর
গ) বাগযন্ত্রের দ্বারা
৩। ধ্বনি উচ্চারণের উত্স কোনটি?
ক) কণ্ঠ খ) শ্বাসনালী
গ) স্বরতন্ত্রী ঘ) ফুসফুস
ঘ) ফুসফুস
৪। ধ্বনি উত্পাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হলো—
ক) ফুসফুস ও ওষ্ট
খ) দাঁতের পাটি ও আলজিভ
গ) জিহ্বা ও ওষ্ঠ
ঘ) নরম তালু ও জিহ্বা
গ) জিহ্বা ও ওষ্ঠ
৫। ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়?
ক) ফুসফুস খ) জিহ্বা
গ) বাগযন্ত্র ঘ) কণ্ঠধ্বনি
গ) বাগযন্ত্র
৬। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?
ক) কণ্ঠধ্বনি খ) স্বরধ্বনি
গ) ব্যঞ্জনধ্বনি ঘ) ইংরেজি ধ্বনি
গ) ব্যঞ্জনধ্বনি
৭। নিচের কোনটি সক্রিয় বাকপ্রত্যঙ্গ নয়?
ক) কণ্ঠ খ) জিহ্বা
গ) দন্ত ঘ) ওষ্ঠ
গ) দন্ত
৮। কোনটি বাকপ্রত্যঙ্গ নয়
ক) তালু খ) নাসিকা
গ) দন্ত ঘ) ললাট
ঘ) ললাট
৯। ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
ক) অক্ষর খ) বর্ণ
গ) বর্ণমালা ঘ) চিহ্ন
খ) বর্ণ
১০। ‘ক্’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়?
ক) স্বরধ্বনি খ) ব্যঞ্জনধ্বনি
গ) ‘অ’ ধ্বনি ঘ) ‘আ’ ধ্বনি
গ) ‘অ’ ধ্বনি
১১। যেকোনো ভাষায় ব্যবহূত বর্ণসমষ্টিকে সে ভাষার কী বলে?
ক) বর্ণ খ) বর্ণমালা
গ) ব্যঞ্জনবর্ণ ঘ) স্বরবর্ণ
খ) বর্ণমালা
১২। Symbol অর্থ কী?
ক) প্রতীক খ) শব্দ
গ) বাক্য ঘ) বর্ণ
ক) প্রতীক
১৩। বাংলা বর্ণমালার উত্স কী?
ক) সংস্কৃতলিপি খ) ব্রাহ্মীলিপি
গ) তিব্বতীলিপি ঘ) দেবনাগরীলিপি
খ) ব্রাহ্মীলিপি
১৪। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে—
ক) ৩২, ৮, ১০ খ) ৩২, ৭, ১১
গ) ৩০, ৮, ১২ ঘ) ৩২, ৭, ৯
ক) ৩২, ৮, ১০
১৫। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
ক বত্রিশটি খ) দশটি
গ) আটটি ঘ) এগারটি
গ) আটটি
১৬। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক) ৭টি খ) ৮টি গ) ১০টি ঘ) ৯টি
গ) ১০টি
১৭। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কতটি?
ক) ৪টি খ) ৬টি গ) ১টি ঘ) ২টি
গ) ১টি
১৮। বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি?
ক) ৭টি খ) ৬টি গ) ৫টি ঘ) ৪টি
খ) ৬টি
