গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট নির্মাণ জরুরি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

প্রতিদিন কমবেশি সবাইকেই বাসা থেকে বের হতে হয়, গাড়িতে চড়তে হয়, দূর-দূরান্তে ভ্রমণ করতে হয়। কিন্তু হঠাত্ যদি টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, ঠিক তখনি মাথায় যেন আকাশ ভেঙে পড়ে—কোথায় যাবে, কী করবে এরকম পরিস্থিতিতে। বাধ্য হয়ে বড় কোনো রেস্টুরেন্ট, মসজিদ কিংবা হাসপাতালে যেতে হয়। মহিলাদের জন্য বিষয়টা আরো বিব্রতকর। এছাড়া প্রস্রাবে ইউরিয়া এবং অ্যামিনো অ্যাসিডের মতো টক্সিন জাতীয় পদার্থ থাকে। ফলে বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখার ফলে বিষাক্ত পদার্থ কিডনিতে পৌঁছে কিডনিতে পাথর তৈরি করতে পারে। তাই জীবনমান উন্নয়নে সুস্থ থাকার জন্য এই পরিস্থিতি এড়াতে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের হস্তক্ষেপ অতীব জরুরি। শিল্পপতি, সমাজসেবী ও স্থানীয় সরকারের কড়া নজরদারিতে এ সমস্যা দ্রুত সমাধান করা সময়ের দাবি।

রাকিবুল হাসান, কিশোরগঞ্জ