অ্যাডভোকেট খন্দকার মাহবুবের শারীরিক অবস্থার উন্নতি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩১

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সোমবার রাতে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল মাহবুব হোসেনের স্ত্রী অ্যাডভোকেট ফারহাত হোসেনের বরাতে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন তিনি মোটামুটি সুস্থ। বর্তমান অবস্থা অব্যাহত থাকলে শিগিগর তিনি বাসায় ফিরতে পারবেন। একই সঙ্গে চিকিত্সকরা তাকে নিয়মিত পর্যবেক্ষণও করে যাচ্ছেন। খন্দকার মাহবুব হোসেনের সুস্থতায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।