পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠ বেহাল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৩

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়ায় পাইকগাছার গদাইপুর খেলার মাঠ এখন অনুপযোগী হয়ে পড়েছে। মাঠের বিভিন্ন স্থানে শতাধিক ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে যায়। পানি শুকিয়ে গেলে মাঠটিকে দেখতে চষাখেত মনে হয়। সম্প্রতি মাঠের উত্তর পাশের গোল পোস্টটি ভেঙে পড়েছে। হাসিবুর, মারুফ, রিয়াজসহ একাধিক খেলোয়ার জানান, মাঠটি দীর্ঘদিন সংস্কার না করায় খেলার পরিবেশ নষ্ট হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দীকি বলেন, সরেজমিনে মাঠটি পরিদর্শন করা হবে। মাঠের ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখা হবে।