সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
পশুপাখি পালনে স্বাবলম্বী হয়েছেন সৈয়দপুরের ইমরান হোসেন। তিনি শখের বশে চার জোড়া দেশি কবুতর পালতে শুরু করেন। প্রায় ১৩ মাসে সাফল্য পেয়ে তিনি গড়ে তুলেছেন ৪০০ জোড়া দেশি-বিদেশি জাতের কবুতরের খামার। একই সঙ্গে তার অপর দুটি খামারে রয়েছে অস্ট্রেলিয়া ও ফ্রিজিয়ান ছয়টি গরুসহ ৩০০ জোড়া সৌখিন পাখি। ইমরান বলেন, সরকার যদি আমাদের মতো খামারি ও বেকার যুবকদের সুদমুক্ত ঋণ দিত তাহলে শিক্ষিত কোনো যুবকই চাকরির পেছনে ছুটত না। সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক জানান, ইমরান হোসেনের খামার পরিদর্শন করব। পছন্দ হলে সাধ্যমতো সহযোগিতা করা হবে।
