চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার জনগুরুত্বপূর্ণ চাটমোহর-পার্শ্বডাঙ্গা সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। অথচ এই ব্যস্ততম সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। এছাড়া পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোভ্যান, ইজিবাইকসহ চলে বিভিন্ন যানবাহন। সম্প্রতি সড়কটি পুননির্মাণে কাজ শুরু করা হলেও মাঝপথে থেমে গেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. হামিদ মাস্টার বলেন, বিষয়টি জেলা প্রশাসকসহ এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে। উপজেলা প্রকৌশলী সুলতান আহমেদ বলেন, ঠিকাদার কাজ করছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। হয়তো দ্রুতই কাজ শুরু হবে।
