শিবচরে হাত-পা বাঁঁধা অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

পদ্মা সেতুর এপ্রোচ সড়ক সংলগ্ন শিবচরে মাদবরচর ইউনিয়নের কালাই হাজী কান্দি গ্রামে একটি পরিত্যক্ত ঘর থেকে মুখমণ্ডল ঝলসানো হাত-পা বাঁধা অজ্ঞাত এক (৪৩) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়।

সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ঐ ব্যক্তিকে হত্যা শেষে প্রায় সাত-আট দিন আগে লাশ এখানে এনে দাহ্য বা বিষাক্ত জাতীয় পদার্থ দিয়ে মুখমণ্ডল পুড়িয়ে পরিচয় গোপন করার চেষ্টা করা হয়েছে। আমরা লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছি ও হত্যার মূল রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করছি।