লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় সোমবার সন্ধ্যায় ৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মো. ফাহাদ ও মোহাম্মদ জাহেদুল ইসলাম শেখ। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পুলিশ চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়।
