আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ১২২ জন চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। গতকাল রবিবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এর আগে শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। ওবায়দুল কাদের বলেন, ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে।
মনোনয়ন প্রাপ্তদের মধ্যে যুদ্ধাপরাধী পরিবারের সদস্য আছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের মনোনয়ন যারা পেয়েছেন তাদের বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে খতিয়ে দেখবো, প্রয়োজনে তাদের মনোনয়ন বাতিল করবো।’ তিনি আরও বলেন, ‘২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় ৩য় ধাপ ও ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় চতুর্থ ও পঞ্চম ধাপের মনোনয়ন চূড়ান্ত করা হবে।’ দিনাজপুর খানসামা উপজেলা চেয়ারম্যান পদে বাগেরহাট সরকারি কলেজের প্রভাষক মো. শফিউল আজম চৌধুরী কিভাবে মনোনয়ন পেয়েছেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়ন দেওয়া হয়েছে, তারপরও কোনো সমস্যা থাকলে আমরা যাচাই বাছাই করে দেখবো।’ এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তৃণমূল থেকে যেভাবে তালিকা এসেছে এবং সার্ভে রিপোর্ট করে আমরা যে ফলাফল পেয়েছি সেই অনুযায়ী তালিকা চূড়ান্ত করেছি।
পৌরসভা মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারবে কি-না জানতে চাইলে কাদের বলেন, নির্বাচন কমিশনের আইনের ব্যত্যয় যাতে না হয় সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সেজন্যই আমরা জাতীয় নির্বাচনে উপজেলা চেয়ারম্যান এবং মেয়রদের দলীয় মনোনয়ন দেইনি। তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনেও আমরা মেয়র ও ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যানকে মনোনয়ন দেইনি।
১২২ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
দ্বিতীয় ধাপে ১২২টি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- রংপুর বিভাগের ঠাকুরগাঁও সদর অরুনাংশু দত্ত টিটো, পীরগঞ্জ মো. আখতারুল ইসলাম, রানীশংকৈল মো. সইদুল হক, হরিপুর মো. জিয়াউল হাসান, বালিয়াডাঙ্গী মো. আহসান হাবীব বুলবুল, রংপুর জেলার পীরগাছা আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, তারাগঞ্জ মো, আনিছুর রহমান, বদরগঞ্জ ফজলে রাব্বী, কাউনিয়া আনোয়ারুল ইসলাম, পীরগঞ্জ নূর মোহাম্মদ মন্ডল, গংগাচড়া মো. রুহুল আমিন, গাইবান্ধা সদর শাহ্ সারোয়ার কবীর, সাদুল্লাপুর মো. সাহারিয়া খাঁন, গোবিন্দগঞ্জ মো. আব্দুল লতিফ প্রধান, ফুলছড়ি জিএম সেলিম পারভেজ, সাঘাটা এস এম সামশীল আরেফিন, পলাশবাড়ী, এ কে এম মোকছেদ চৌধুরী, দিনাজপুর জেলার দিনাজপুর সদর ইমদাদ সরকার, কাহারোল এ কে এম ফারুক, বিরল এ কে এম মোস্তাফিজুর রহমান, বোচাগঞ্জ মো. আফছার আলী, চিরিরবন্দর মো. আহসানুল হক, ফুলবাড়ী মো. আতাউর রহমান মিল্টন, বিরামপুর মো. পারভেজ কবীর, হাকিমপুর মো. হারণ উর রশিদ, বীরগঞ্জ মো. আমিনুল ইসলাম, নবাবগঞ্জ মো. আতাউর রহমান, পার্বতীপুর মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, খনসামা মো. সফিউল আযম চৌধুরী, ঘোড়াঘাট মো. আব্দুর রাফে খন্দকার। রাজশাহী বিভাগে বগুড়া সদর মো. আবু সুফিয়ান, নন্দীগ্রাম মো. রেজাউল আশরাফ, সারিয়াকান্দি অধ্যক্ষ মুহম্মদ মুনজিল আলী সরকার, আদমদীঘি মো. সিরাজুল ইসলাম খান রাজু, দুপচাঁচিয়া মো. মিজানুর রহমান খান, ধুনট মো. আব্দুল হাই (খোকন), শাজাহানপুর মো. সোহরাব হোসেন, শেরপুর মো. মজিবুর রহমান মজনু, শিবগঞ্জ মো. আজিজুল হক, কাহালু মো. আব্দুল মান্নান, গাবতলী এ এইচ আজম খান, সোনাতলা মো. মিনহাদুজ্জামান লীটন, নওগাঁ সদর মো. রফিকুল ইসলাম (রফিক), আত্রাই মো. এবাদুর রহমান প্রামাণিক, নিয়ামতপুর ফরিদ আহমেদ, সাপাহার মো. শামছুল আলম শাহ্ চৌধুরী, পোরশা মো. আনোয়ারুল ইসলাম, ধামরইহাট মো. আজাহার আলী, বদলগাছী মো. আবু খালেদ বুলু, রাণীনগর মো. আনোয়ার হোসেন, মহাদেবপুর মো. আহসান হাবীব, পত্নীতলা মো. আব্দুল গাফ্ফার, মান্দা মো. জসিম উদ্দীন, পাবনা সদর, মো. মোশারোফ হোসেন, আটঘরিয়া মো. মোবারক হোসেন, বেড়া মো. আব্দুল কাদের, ভাঙ্গুড়া মো. বাকি বিল্লাহ, চাটমোহর সাখাওয়াত হোসেন সাখো, ঈশ্বরদী মো. নূরুজ্জামান বিশ্বাস, সাথিয়া মো.আব্দুল্লাহ আল মাহমুদ, সুজানগর শাহিনুজ্জামান, ফরিদপুর মো. খলিলুর রহমান সরকার, ঢাকা বিভাগের ফরিদপুর সদর মো. আব্দুর রাজ্জাক মোল্লা, বোয়ালমারী এম এম মোশাররফ হোসেন, চরভদ্রাশন মো. কাউছার, সদরপুর এইচ এম শায়েদীদ কামাল লিপু, সালথা মো. দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা এস এম আকরাম হোসেন, মধুখালী মির্জা মনিরুজ্জামান বাচ্চু, নগরকান্দা মনিরুজ্জামান সরদার, ভাঙ্গা জাকির হোসেন মিয়া, সিলেট বিভাগের সিলেট সদর আশফাক আহমেদ, বিশ্বনাথ মো. নুনু মিয়া, দক্ষিণ সুরমা মো. আবু সাঈদ, বালাগঞ্জ মো. মোস্তাকুর রহমান, কোম্পানীগঞ্জ মো. জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট মো. গোলাম কিবরিয়া হেলাল, জৈন্তাপুর লিয়াকত আলী, কানাইঘাট আব্দুল মোমিন চৌধুরী, জকিগঞ্জ মো. লোকমানউদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ ইকবাল আহমেদ চৌধুরী, বিয়ানীবাজার আতাউর রহমান, মৌলবীবাজার জেলার বড়লেখা মো. রফিকুল ইসলাম, জুড়ী গুলশান আরা মিলী, কুলাউড়া মো. কামরুল ইসলাম, রাজনগর মো. আকছির খান, মৌলবীবাজার সদর মো. কামাল হোসেন, কমলগঞ্জ মো. রফিকুল ইসলাম, শ্রীমঙ্গল রণধীর কুমার দেব, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার হাতিয়া মো. মাহবুব মোরশেদ, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ মো. শাহজাহান, শীতাকুণ্ড এস এম আল মামুন, রাঙ্গুনিয়া খলিলুর রহমান চৌধুরী, ফটিকছড়ি মো. নাজিমউদ্দিন, মিরসরাই মো. জসিমউদ্দীন, রাউজান এ কে এম এহসানুল হাসান চৌধুরী, হাটহাজারী এস এম রাশেদুল আলম, রাঙ্গামাটি জেলার কাউখালী মো. সামশু দোহা চৌধুরী, রঙ্গামাটি সদর মো. শহিদুজ্জামান মহসীন, রাজস্থলী ওবাচ মার্মা, লংগদু মো. আব্দুল বারেক সরকার, বিলাইছড়ি জয় সেন তঞ্চঙ্গ্যা, কাপ্তাই মো. মফিজুল হক, বরকল সজীব কুমার চাকমা, জুড়াছড়ি রূপকুমার চাকমা, বাঘাইছড়ি মো. ফয়েজ আহমেদ, খাগড়াছড়ি সদর মো. শানে আলম, মানিকছড়ি মো. জয়নাল আবেদিন, লক্ষ্মীছড়ি বকুল চৌধুরী, দীঘিনালা মো. কাশেম, মহালছড়ি ক্যাজাই মার্মা, পানছড়ি বিজয় কুমার দেব, মাটিরাঙ্গা মো. রফিকুল ইসলাম, রামগড় বিশ্ব প্রদীপ কুমার কারবারী, বান্দরবান সদর এ কে এম জাহাঙ্গীর, রোয়াংছড়ি চহাইমং মার্মা, আলীকদম জামাল উদ্দিন, থানচী থোয়াই হলা মং মার্মা, লামা মো. ইসমাইল, রুমা উহলাচিং মার্মা, নাইক্ষ্যংছড়ি মো. শফিউল্লাহ, কক্সবাজার জেলার চকরিয়া গিয়াস উদ্দিন চৌধুরী।
