রাজধানীতে যুবকের হাত-পা বাঁধা লাশ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:১৪

রাজধানীর ডেমরা-রামপুরা সড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩১ বছর। মঙ্গলবার দুপুরে আমুলিয়া মডেল টাউনসংলগ্ন স্নিগ্ধা নামে একটি নার্সারির পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, লাশের হাত-পা সাদা রশি দিয়ে বাঁধা ও গলায় সাদা রশি পেঁচানো ছিল। গায়ে ছিল ফ্যাকাশে আকাশি রঙের জিন্সের প্যান্ট ও ভায়োলেট-রয়েল ব্লু রঙের ফুলহাতা জার্সি। লাশের বাম পাশে মুখ দিয়ে বের হওয়া রক্তের দাগ দেখা গেছে।